Homeএই মুহুর্তেশাহরুখকে সর্তক করলেন জ্যোতিষী

শাহরুখকে সর্তক করলেন জ্যোতিষী

প্রাইম ভিশন ডেস্ক »

চার বছরের বিরতির পর পাঠান, ডানকি ও জওয়ানের মতো বড় প্রজেক্ট নিয়ে প্রেক্ষাগৃহে ফিরতে প্রস্তুত শাহরুখ খান। প্রথম ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, কামব্যাক ‘পাঠান’ থেকে লাগাতার সাফল্য পাবেন শাহরুখ। তবে সমস্যা হতে পারে অন্য জায়গায়।

সম্প্রতি সেলিব্রিটি জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি জানালেন, চার বছর আগের ব্যর্থতা কাটিয়ে উঠবেন কিং খান। জানুয়ারিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনীত ‘পাঠান’ দর্শক আনুকূল্য পাবে। তবে গ্রহ-নক্ষত্রের বিচারে স্বাস্থ্য জটিলতায় পড়বেন অভিনেতা।

তিনি বলেন, ভারতীয় সিনেমা শিল্পে শাহরুখ খান সাধারণ কোনো নাম নয়। অনেকের কাছে তিনি আবেগের নাম, রোল মডেলও। সাম্প্রতিক অতীতে তার সিনেমা বক্স অফিসে ভালো না করলেও ভবিষ্যত আগের মতোই উজ্জ্বল, আরো কিছু মেগাহিট সিনেমা উপহার দেবেন তিনি। ‘পাঠান’ হবে এমনই একটি সিনেমা যেখান থেকে শাহরুখ বলিউডে তার স্টারডম পুনরুদ্ধার করবেন।

জ্যোতিষশাস্ত্রের সুপারিশ অনুসারে, শাহরুখের উচিত রোমান্টিক চরিত্রে আরো বেশি মনোযোগ দেয়া, উজ্জ্বল ও আকর্ষণীয় বিষয়বস্তু বেছে নেয়া।

তিনি বলেন, শাহরুখ বলিউডে আধিপত্য বজায় রাখবেন, সবসময়ের মতো সত্যিকারের রাজার মতো রাজত্ব করবেন। তার প্যান ইন্ডিয়া সিনেমাগুলো দর্শকদের কাছ থেকে একটি গড় প্রতিক্রিয়া নিয়ে আসবে। তাই বলিউডে আরো মনোযোগ দেয়া উচিত। তিনি বলিউডের শেষ তারকাদের একজন যিনি সারাজীবন রাজত্ব করবেন।

কিং খানকে স্বাস্থ্যের বিষয়ে সতর্ক হতে হবে বলে মনে করেন গুরুজি। বিশেষ করে চন্দ্র ও সূর্যের প্রভাব উত্তেজনা ও অস্থিরতা বেড়ে যেতে পারে। তবে সাবধানে এগোলে শাহরুখ আরো লম্বা সময় সুস্বাস্থ্যের সঙ্গে সাফল্য উপভোগ করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়