Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেমেহজাবীনের নতুন বন্ধু

মেহজাবীনের নতুন বন্ধু

প্রাইম ভিশন ডেস্ক »

নতুন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার বন্ধুর নাম ওউম। তবে সে মানুষ নয়, একটি ডলফিন। মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান’র সৈকততে সেই বন্ধুর সঙ্গে দেখা করেন মেহজাবীন। আর সেই ছবি তিনি প্রকাশ করেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন- আমার বন্ধু ওউম-এর সঙ্গে পরিচিত হও।

‘নতুন বন্ধু’র সঙ্গে মেহজাবীন চৌধুরীে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছবিগুলোতে দেখা যায়, ডলফিন মেহজাবীনের গাল ছুঁয়ে দিয়েছে। মেহজাবীনও ডলফিনকে আদর করে ঠোঁট ছুঁয়ে দেন। ক্যানকানের ডলফিন পার্কের তোলা সেসময়ের চমৎকার কয়েকটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। এসব ছবি দেখে নেটিজেনদের চোখও জুড়িয়ে যাচ্ছে। যার প্রমাণ মেলে মন্তব্য ঘরে।

জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন মেহজাবীন চৌধুরী। পরপর সেখান থেকে অবকাশ যাপনের জন্য তিনি যান মেক্সিকোতে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়