প্রাইম ভিশন ডেস্ক »
গতকাল চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে জোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ গিটার সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ররেণ্য রংশীবাদক একুশে পদক প্রাপ্ত উস্তাদ ক্যাপ্টেন আজিজুর ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, এই আয়োজনটি সময়োপযোগি। তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করার জন্য এই ধরনের আয়োজন সব সময় হওয়া উচিত। এত সুন্দর আয়োজনের জন্য জোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদের ভ’য়াসী প্রশংসা করেন।
জোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদের শিল্পীদের সমবেত গিটার পরিবেশনা “ নব আনন্দে জাগো ” গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দ্বিতীয় পর্বে গিটারে বিভিন্ন গানের সুরেলা সুর পরিবেশন করেন যথাক্রমে সুচরিত দাশ মীরা,প্রবাল প্রবল নাথ,মিটন বিশ্বাস,শমিষ্টা চৌধুরী ,বাবুল কান্তি দে, শুভ দে,নোয়েল জি ম্যান্ডেজ,তাপস বিশ্বাস তপু.,শতাব্দী মজুমদার ইমু, রাজীব সেন শিমূল,দোলন কানুনগো,মিজানুর রহমান অনুপম,অর্পন বড়–য়া, প্রলয় সাহা ও বিভাষ সরকার। যন্ত্রানুসঙ্গে ছিলেন দি সাউন্ড ভাইব্রেশন মিউজিশিয়ানস টিম।


