শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসড়কে প্রাণ গেল ৪ জনের

সড়কে প্রাণ গেল ৪ জনের

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি নিজাম। তিনি টেলিফোনে যুগান্তরকে জানান, মোহাম্মদ আলী বাজারের ডুলামিয়া এলাকায় হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল যুগান্তরকে জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ারকর্মীরা ফেনী সদর হাসপাতালে নিয়ে গেছেন।

তিনি জানান, তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর অন্যজনের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়