Friday, July 3, 2026
spot_img
Homeএই মুহুর্তেকিছু লোক সর্দি-কাশি হলেই বিদেশ যায়: প্রধানমন্ত্রী

কিছু লোক সর্দি-কাশি হলেই বিদেশ যায়: প্রধানমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

ধনী কিছু লোক দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা না রেখে সর্দি-কাশি হলেই বিদেশে চলে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের পঞ্চম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনার সময়ে ধনীরা দেশে বাধ্য হয়ে চিকিৎসা নিয়েছে। তারা দেশের চিকিৎসায় ব্যবস্থায় আস্থা রাখতে পারেন না। অতিমারি করোনাকালে দেশের চিকিৎসকেরা নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছিলাম। এখন প্রতিটি বিভাগেই করে দিচ্ছি। প্রতিটি জেলায়ও একটি করে মেডিকেল কলেজ হবে। আমাদের দেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বেশি ছিল। মাতৃমৃত্যু কমাতে বিনা মূল্যে ওষুধ দিচ্ছে সরকার।’

করোনা প্রতিরোধী ভ্যাকসিনের পেছনে সরকার পানির মত টাকা খরচ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের পেছনে টাকা ব্যয় নিয়ে নানা কথা বলা হচ্ছে। অথচ টিকা বিনা মূল্যে দেওয়া হয়েছে। প্লেন ভাড়া করে টিকা আনা হয়েছে। সেগুলো দিতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিতে হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়