Homeএই মুহুর্তেঅতিরিক্ত সময়ে জয়ের মুখ দেখলো ইরান

অতিরিক্ত সময়ে জয়ের মুখ দেখলো ইরান

প্রাইম ভিশন ডেস্ক »

বলতে গেলে আজকের ম্যাচটি ছিল দুই দলেরই বাঁচামরার ম্যাচ। প্রথম ম্যাচে ওয়েলস ড্র করেছিল, ইরান হারে বড় ব্যবধানে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান ওয়েলসের বিপক্ষে ম্যাচে এসে শেষ মুহূর্তে দুর্দান্ত এক জয় পেল।

৮৬ মিনিটে গোলরক্ষক লাল কার্ড পেলে দশজনের দলে পরিণত হয় ওয়েলস। সেই সুযোগটা কাজে লাগিয়ে আক্রমণ চালাতে থাকে ইরান। যোগ করা সময়ের নবম মিনিটে এসে গোল করেন রোজবেহ চেশমি। এর তিন মিনিটের মাথায় আরও এক গোল, এবার জাল কাঁপান রামিন রেজাইন।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে আজকের ‘বি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে এশিয়ার দেশটি। চলতি আসরে এটি তাদের প্রথম ও এশিয়ার দেশগুলোর তৃতীয় জয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়