মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img
Homeসংবাদযেখানে দেওয়া হলো বিএনপিকে সমাবেশের অনুমতি

যেখানে দেওয়া হলো বিএনপিকে সমাবেশের অনুমতি

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ অনুমতি দেওয়া হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা কমলাপুর স্টেডিয়াম চেয়েছিলাম, কিন্তু সেখানে খেলা চলায় সম্ভব না। পুলিশের কাছে তারপর আমরা গোলাপবাগ মাঠের কথা বলেছিলাম, পুলিশ লিখিতভাবে অনুমতির জন্য আবেদন করতে বলেছিল, আমরা লিখিত আবেদন করেছি। তারা অনুমতি দিয়েছে। পুলিশ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেছে।’

এর আগে আজ দুপুরে ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছিলেন, বিএনপি গোলাপবাগ মাঠে সমাবেশ করতে চায়। তিনি বলেন, ‘কমলাপুর কিংবা মিরপুর বাঙলা কলেজ মাঠ চেয়েছিল বিএনপি। পরবর্তীকালে আবার রাতে গোলাপবাগ মাঠ চেয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়