প্রাইম ভিশন ডেস্ক »
দৈনিক ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, শান্তিতে সমৃদ্ধির কথা, সংগ্রামে প্রত্যয়ের কথা শুনিয়ে আসছে ইত্তেফাক। বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠায় ইত্তেফাকের ভূমিকা অনন্য। বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও ইত্তেফাক স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একে অপরের পরিপূরক। বাঙালির মুক্তি সংগ্রামে একদিকে বঙ্গবন্ধুর আপসহীন নেতৃত্ব এবং অন্যদিকে ইত্তেফাকে তফাজ্জল হোসেন মানিক মিয়ার বাঙালির প্রাপ্য আদায়ে ক্ষুরধার লিখনির অগ্নিস্ফূলিঙ্গ ভাষা জাতিকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তারই কন্যা শেখ হাসিনা আজ তা বাস্তবায়ন করছেন এবং বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন।
আজ ২৪ ডিসেম্বর (শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার ড. রাজীব রঞ্জন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলন এবং অর্থনৈতিক উন্নয়নে দৈনিক ইত্তেফাকের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে বলেন, নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জন্ম লাভকারী বাংলাদেশ বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ বিনির্মাণের স্বপ্নের সফল বাস্তবায়ন করছেন শেখ হাসিনা।
বাংলাদেশ যেভাবে এগোচ্ছে তাতে অকৃত্রিম বন্ধু হিসেবে ভারত খুবই আনন্দিত উল্লেখ করে রাজীব রঞ্জন বলেন, ‘স্মার্ট ও সোনার বাংলাদেশ’ গড়ার কাজে ভারত সবসময় বাংলাদেশে পাশে থাকবে। উন্নয়নের অগ্রযাত্রায় আমরা পরস্পরকে সহায়তা করে সামনের দিকে এগিয়ে যাব। ভারতীয় সহকারি হাই কমিশনার ৭০ বছরে পদার্পণ উপলক্ষে দৈনিক ইত্তেফাক পরিবারকে অভিনন্দন জানান এবং ভ্রাতৃপ্রতিম দু’টি দেশের জনগণ পর্যায়ে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের গণমাধ্যমের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সুধীজন তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজনীতিবীদ, শিক্ষাবিদ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন। এসময় ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ও চট্টগ্রাম অফিসে কর্মরত সাংবাদিকবৃন্দ।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে অনুষ্ঠান স্থলে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্ধ শতাব্দী কালেরও বেশি সময় ধরে ইত্তেফাকের নিরবিচ্ছিন্ন পাঠক বিশিষ্ট চিকিৎসক ডা. দুলাল দাশ। দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সৈয়দ আবদুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য ও শুভেচ্ছা জানান প্রবীণ সাংবাদিক ও সাপ্তাহিক ইজতিহাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মাঈনুদ্দিন কাদেরী শওকত, প্রবীণ সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, ক্লিফটন গ্রুপের পরিচালক ও সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সাপ্তাহিক চট্টলা’র জিএম সাহাবুদ্দিন, সাংবাদিক নির্মল চন্দ্র দাশ, চবি একুশ ব্যাচের আহবায়ক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রামের সভাপতি ও এমইএস কলেজের অধ্যক্ষ সরোয়ার আলম, বাফা ও শিপিং এজেন্ট এসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন, সিইউজে’র সভাপতি তপন চক্রবর্তী, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সাংবাদিক জাহিদুল করিম কচি, এম নাসিরুল হক, জসিম চৌধুরী সবুজ, আসিফ সিরাজ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, স্বপন কুমার মল্লিক, জামাল উদ্দিন ইউসুফ, ফুলকলি ফুড প্রোডাক্টসের জিএম এমএ সবুর, চবি একুশ ব্যাচের সদস্য সচিব মহিউদ্দিন বাদল, বাগীশিক’র প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, সাংবাদিক মহসীন চৌধুরী, শহীদুল্লাহ শাহরিয়ার, মিন্টু চৌধুরী, নজরুল ইসলাম, অনিন্দ্য টিটো, স.ম ইব্রাহিম, আবু জাফর মো. হায়দার, মিহির কান্তি ধর, বিশ্বজিৎ বড়ুয়া, যীশু রায় চৌধুরী, সিরাজুল করিম মানিক, রূপম চক্রবর্তী, প্রণব বল, গোলাম সরওয়ার, মঞ্জুর কাদের মঞ্জু, সুভাস কারন, মো. আইয়ুব আলী, মো. দেবাশীষ বড়ুয়া দেবু, দেব দুলাল ভৌমিক, রাশেদ মাহমুদ, রতন কান্তি দেবাশীষ, সুবল বড়ুয়া, মাখন লাল সরকার, গোলাম মওলা মুরাদ, মো. সাইদুল আজাদ, আল রহমান, আলিউর রহমান, আবসার মাহফুজ, রুবেল খান, এসএম আজিজুল কদির, কামাল উদ্দিন খোকন, প্রণব বড়ুয়া অর্ণব, খোরশেদ আলম, মহানগর জেপি নেতা ডা. মো. বেলাল মৃধা, জাতীয় যুব সমিতি মহানগর নেতা মো. রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম ব্যুরোর পক্ষ থেকে ভারতীয় সহকারি হাই কমিশনার ড. রাজীব রঞ্জনের হাতে পুষ্পস্তবক তুলে দেন এস প্রকাশ পাল। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।


