Homeএই মুহুর্তেডিসি সম্মেলন শুরু মঙ্গলবার

ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার

প্রাইম ভিশন ডেস্ক »

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শেষ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হবে। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সম্মেলনে ২০টি কার্য-অধিবেশনে ২৪৫টি প্রস্তাবের ওপর আলোচনা হবে।

রোববার (২২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২৪ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন। তবে কার্য অধিবেশনগুলো গত সম্মেলনের মতো এবারও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্মেলনকে কেন্দ্র করে রীতি অনুযায়ী সব জেলার ডিসিদের কাছ থেকে প্রস্তাব নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তাবগুলো যাচাই-বাছাই করা হয়েছে। এগুলো বই আকারে প্রকাশের প্রস্তুতি চলছে। এছাড়া গত ডিসি সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয় ও বিভাগগুলো থেকে সংগ্রহ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকেন। সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা লিখিতভাবে মাঠ প্রশাসনের সমস্যাগুলো নিয়ে প্রস্তাব দেন। অধিবেশনের সময় এগুলো ছাড়াও ডিসিরা তাৎক্ষণিক বিভিন্ন প্রস্তাব তুলে ধরবেন। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব।

সম্মেলনের বিশেষ দিক তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব জানান, এ সম্মেলনের মাধ্যমে দেশের মাঠ প্রশাসন তৃণমূলের জনগণের ভাবনাগুলো কেন্দ্রকে অবহিত করবেন। এ আলোকে সরকারের নির্দেশনা ডিসিগণ মাঠ পর্যায়ে নিয়ে যাবেন।

তিনি বলেন, এবারের সম্মেলনে ২৬টি কার্য অধিবেশনে ২৪৫টি প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এ সম্মেলনকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়