Homeমুল পাতাএনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডির্লাস মিট সম্পন্ন

এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডির্লাস মিট সম্পন্ন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে এনজি এসসিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডির্লাস মিট অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিপুল সংখ্যার ডিলার, প্রকৌশলী, স্থপতি, কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা এতে অংশ নেন। ৪ ফেব্রুয়ারি নগরীর ফয়জেলেক সী-ওয়ার্ল্ডে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এনজিএস সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক অসিত কুমার সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত জেনারেল ম্যানেজার দীপক বণিক, সিনিয়র ডিজিএম ও হেড অব সেল্স এন্ড মার্কেটিং প্রসূন কুমার দাশ, সঞ্চালনা করেন সিনিয়র ম্যানেজার সেল্স এন্ড মার্কেটিং মোহাম্মদ শাহরিয়ার।

উদ্বোধকের বক্তব্যে অসিত কুমার সাহা বলেন, দীর্ঘদিন ধরে এনজিএস সিমেন্ট সুনামের সাথে ব্যবসা করে আসছে। এনজিএস সিমেন্টের গুনগতমান ঠিক রেখে শুধু ব্যবসা বা মুনাফার প্রতি বেশি মনোযোগী না হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখাই এনজিএসের মূল লক্ষ্য।

বৈশ্বিক পরিস্থিতিতে সিমেন্ট শিল্পের মন্দার প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য নিষ্ঠার সাথে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। জেনারেল ম্যানেজার দীপক বণিক সরব উপস্থিতির জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। হেড অব সেল্স প্রসূন কুমার দাশ তাঁর বক্তব্যে, বৈশ্বিক মন্দার প্রভাবে সিমেন্ট শিল্প যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তা থেকে উত্তরণের জন্য সঠিক পরিকল্পনা, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার জন্য ডিলারদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেরা ১০ জন ডিলার এবং সেরা ৩ কর্মকর্তার মাঝে পুরস্কার বিতরণ ও র‌্যাফল ড্র করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়