Homeএই মুহুর্তেচট্টগ্রামে শুরু হয়েছে ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো

চট্টগ্রামে শুরু হয়েছে ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম  নগরীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিক্ষা মেলা ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’। ভারতের শীর্ষস্থানীয় বোর্ডিং স্কুল এবং বিশ্ববিদ্যালয় নিয়ে দ্য পেনিনসুলাতে আজও (বুধবার) চলবে ভারতীয় শিক্ষার ওপর বাংলাদেশের অন্যতম এই জনপ্রিয় এডুকেশন শো সিরিজ।

মঙ্গলবার সকালে দ্য পেনিনসুলায় মেলার উদ্বোধন করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজিব রঞ্জন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীর পরে ঢাকায় আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলবে এই মেলা। চলতি বছর উচ্চ র‌্যাঙ্কিং বোর্ডিং স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বিশাল বহর মেলায় অংশগ্রহণ করে।

আয়োজনকারী প্রতিষ্ঠান ‘অ্যাফেয়ার্স এক্সিবিশন’ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বোলিয়া বলেন, ‘দুই-শহরে অনুষ্ঠেয় এক্সপোতে ভারতের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০টি স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণ দর্শনার্থীদের আকৃষ্ট করেছে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে উডস্টক স্কুল (মুসৌরি), হ্যারো ইন্টারন্যাশনাল স্কুল বেঙ্গালুরু), আসাম ভ্যালি স্কুল (তেজপুর), মুসৌরি ইন্টারন্যাশনাল স্কুল, জেনেসিস গেøাবাল স্কুল (দিল্লি এনসিআর), ওকরিজ ইন্টারন্যাশনাল স্কুল (হায়দরাবাদ ও ভাইজাগ), কিংস কলেজ (দিল্লি এনসিআর), কাসিগা স্কুল (দেরাদুন), কেআইআইটি ইন্টারন্যাশনাল স্কুল (ভুবনেশ্বর), সেন্ট পলস স্কুল (দার্জিলিং), এবং জৈন ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল (ব্যাঙ্গালোর) ইত্যাদি। এই স্কুলগুলি ভারতীয় ‘ওঈঝঊ’ এবং ‘ঈইঝঊ’ পাঠ্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক পাঠ্যক্রমগুলি ‘ওই ইন্টারন্যাশনাল ব্যাকালোরেট এবং কেমব্রিজ (ওএঈঝঊ) প্রদান করবে।

মেলায় ‘স্পট কাউন্সেলিং’ এর পাশাপাশি ‘স্পট অ্যাপ্লিকেশন’ এর সুযোগ থাকবে যার ফলে বাংলাদেশি শিক্ষার্থী এবং অভিভাবকদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের শিক্ষা উপভোগ করতে সহায়তা করবে। স্পট এডমিশন স্ট্যান্ডার্ড থ্রি থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত উন্মুক্ত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়