Homeএই মুহুর্তেসাইন্সল্যাবে ভবনে বিস্ফোরণে নিহত ৩, আহত ১৪

সাইন্সল্যাবে ভবনে বিস্ফোরণে নিহত ৩, আহত ১৪

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর এলিফ্যান্ট রোডের সাইন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনটির একটি অংশ ধসে গেছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ১৪ জন আহত হয়েছে।

রোববার সকালে এ বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল হক শাবু।

তিনি জানান, বিস্ফোরণের পর ভবনটির দ্বিতীয় তলা থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ভবনটির একটি অংশ ধসে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সকাল ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। কেউ বলছেন এসি বিস্ফোরণ হয়েছে, আবার কেউ কেউ বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। কী ঘটেছে, তা জানতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়