Homeএই মুহুর্তেপ্রেমিকের বাড়িতে তরুণীর আত্মহত্যা

প্রেমিকের বাড়িতে তরুণীর আত্মহত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে বিষপানে আত্মহত্যা করেছেন রনি আক্তার নামে এক তরুণী। সোমবার রাতে উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে।

রনি আক্তার পেকুয়ার টইটং ইউনিয়নের ধলিয়াঘাটা দেলোয়ারপাড়ার জাকের হোসেনের মেয়ে।

জানা গেছে, সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মৌলভীপাড়ার সাব্বির আহমদের ছেলে আমিনুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পেকুয়ার ওই তরুণীর। বিয়ে নিয়ে টালবাহানা করায় সোমবার রাত ১০টার দিকে ওই তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন।

সেখানে আমিনুলের বোন ও তার স্বামীর সঙ্গে কথা হয় ওই তরুণীর। এর কোনো একপর্যায়ে ওই তরুণী বিষপান করেন। অসুস্থ অবস্থায় তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে এসে ক্ষোভের বসে বিষপান করে। তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়