Tuesday, June 30, 2026
spot_img
Homeসংবাদশনিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

শনিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

প্রাইম ভিশন ডেস্ক »

গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আগামী শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৮ ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিন্টুরোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কারওয়ানবাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়