Homeএই মুহুর্তেআজও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

আজও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের বিভিন্ন এলাকায় গতকাল রোববার বৃষ্টি হয়েছে। সেইসঙ্গে বয়ে গেছে ঝোড়ো হাওয়া। এর রেশ ছিল আজ সকালেও। দিনের বাকি সময়েও ঢাকাসহ আট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া এবং মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার সন্ধ্যায় দেওয়া ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়