Tuesday, June 30, 2026
spot_img
Homeসংবাদআরাভ খানকে আটকের গুঞ্জন

আরাভ খানকে আটকের গুঞ্জন

প্রাইম ভিশন ডেস্ক »

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আলোচিত ব্যবসায়ী আরাভ খানকে আটকের গুঞ্জন উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাকে আটক করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র ঢাকা মেইলকে নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, আরাভ খানকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে।‌‌ খুব শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি মো. মনজুর রহমান  বলেন, আরাভ খানকে গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানীর একটি বাসায় খুন হন এসবির পরিদর্শক মামুন ইমরান খান। পরদিন তার মরদেহ বস্তায় ভরে গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।

মামলাটি তদন্ত করে পরের বছরের এপ্রিলে অভিযোগপত্র দাখিল করে ডিবি। অভিযোগপত্রে পুলিশ উল্লেখ করে, রবিউল ইসলামের নেতৃত্বে একটি চক্র ধনী ব্যক্তিদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করত।

২০১৯ সালের এপ্রিলে পুলিশ মামুন ইমরান খান হত্যা মামলায় রবিউলসহ ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে রবিউল ছাড়াও আরও নয়জনকে আসামি করা হয়।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়