Wednesday, July 1, 2026
spot_img
Homeএই মুহুর্তেঅর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের থানচি উপজেলায় বলি বাজারে অগ্নিকাণ্ডে ৫২টি দোকান পুড়ে গেছে।বুধবার (২২ মার্চ) ভোরে উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলি বাজারে এ ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

থানচি ফায়ার ষ্টেশনের ফায়ার লিডার পেয়ার মাহমুদ বলেন, “আগুনে ৪৫টি স্থায়ী দোকান ও ৭টি ভাসমান কাঁচামাল দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”

বাজারে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানান তিনি।

বলি বাজার কমিটির সভাপতি অংসিংম্যা মারমা জানান, ভোর ছয়টার দিকে বাজারে হোটেল নীলগিরি নামে একটা দোকান থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে।

এসময় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তেই পাশ্বর্বতী দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাজারে পশ্চিম দিকে দোতলা বিল্ডিং ও পূর্বে একতলা বিল্ডিং থাকায় বাকি দোকানগুলো আগুন থেকে রক্ষা পায়।

ক্ষতিগ্রস্ত প্রমংউ মারমা জানান, বাজারে তার লাইব্রেরির দোকান ছিল। “ভোরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি পুরো দোকানটাই পুড়ে ছাই। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকানটা করা হয়েছিল,” বলেন তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়