Homeএই মুহুর্তেটেলিগ্রামের সব বার্তা মুছে মিরপুর থেকে ৪ ছাত্রী নিখোঁজ

টেলিগ্রামের সব বার্তা মুছে মিরপুর থেকে ৪ ছাত্রী নিখোঁজ

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর কাফরুলেরর মিরপুর ১৩ নম্বর এলাকা থেকে চার ছাত্রী নিখোঁজে হয়েছে। তাদের মধ্যে তাদের একজন বিবাহিতা। সে একই এলাকায় স্বামীর সঙ্গে থাকত বলে জানা গেছে। তারা সবাই ৮ম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার নিখোঁজের পর বুধবার নিখোঁজ এক ছাত্রীর বাবা কাফরুল থানায় সাধারণ ডায়েরি করেন।

বৃহস্পতিবার কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তারা পায়ে হেঁটে একত্রিত হয়ে চলে যায়। কিন্তু কোথায় গিয়েছে তা এখনো জানা যায়নি। তবে আমরা তাদের সহপাঠীদের সঙ্গে কথা বলে ধারণা করছি তারা সিলেটে যেতে পারে। আমরা সব থানায় বেতার বার্তা পাঠিয়েছি।

কাফরুল থানায় দায়ের করা জিডিতে ওই ছাত্রীর বাবা উল্লেখ করেন, মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তার মেয়ে। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদ্রাসায় যায়নি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন মেয়ের আরো তিন বান্ধবি একই কথা বলে বাসা থেকে বের হয়েছে। তারাও ফেরেনি।

তিনি বলেন, মেয়ের ভেতরে কোনো ধরনের পরিবর্তন দেখিনি। বেশি নামাজ পড়া, পর্দা করার মতো কিছু পাইনি। বাসায় স্মার্টফোন নেই তবে সে অন্য বান্ধবীদের বাসায় গিয়ে আড্ডা দিত। তাদের বাসায় স্মার্টফোন ছিল। তারা চার বান্ধবী খুব ঘনিষ্ঠ ছিল।

নিখোঁজ আরেক ছাত্রীর বাবা সাংবাদিকদের বলেছেন, আমার মেয়ে সবচেয়ে বেশি আড্ডা দিত ওই বিবাহিত ছাত্রীর বাসায়। তার বাসা আমাদের বাসার কাছাকাছি। আমার মেয়ে মোবাইলে টেলিগ্রাম নামের একটি অ্যাপ দিয়ে কথা বলত। মোবাইলে কোনো মেসেজ তারা রেখে যায়নি। সব ডিলিট করে দিয়েছে।

বিবাহিত ছাত্রীর স্বামী মোবাইল নিয়ে পুলিশের কাছে গেছে। তাতেও কোনো মেসেজ পাওয়া যায়নি। তার স্বামী মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপ ফেলে দিলেও তা আবার নামিয়ে তারা কথা বলত। তারা জঙ্গিবাদ বা অন্য কারো হাতে পড়ল কি না তা বুঝতে পারছি না। কারণ তাদের আচরণের কোনো পরিবর্তন আমি দেখিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়