Homeবাণিজ্য১২ কেজির এলপিজির দাম কমল

১২ কেজির এলপিজির দাম কমল

প্রাইম ভিশন ডেস্ক »

টানা দুই মাস দাম বৃদ্ধির পর কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এপ্রিল মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগে ১২ কেজির একটি সিলিন্ডারের এই দাম ছিল ১ হাজার ৪২২ টাকা।

রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিইআরসি।

এলপিজির দাম ১১৫ টাকা ৩১ থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। একই সময় কমেছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। নির্ধারিত নতুন দাম আজ (রোববার) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। এপ্রিল মাসে এলপিজির নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান ও বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও কমেছে সব ধরনের এলপিজির দাম। সিলিন্ডারের বটল ৫ কেজি থেকে ৪৫ কেজির হয়ে থাকে। তবে ১২ কেজির সিলিন্ডার সব থেকে চাহিদা বেশি। সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি এপ্রিলের মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৫৫ মার্কিন ডলার এবং ৫৪৫ মার্কিন ডলার ধরা হয়েছে। এর সঙ্গে জাহাজ ভাড়া, অন্যান্য ব্যয় ও মুনাফা ধরে বেসরকারি খাতের এলপিাজির দাম নির্ধারণ করেছে বিইআরসি।

এপ্রিল মাসে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ২২ পয়সা থেকে কমিয়ে ৫৪ টাকা ৯০ পয়সা করা হয়েছে, যা ফেব্রুয়ারি মাসে ছিল লিটারপ্রতি ৬৯ টাকা ৭১ পয়সা, জানুয়ারি মাসে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা, ডিসেম্বরে ছিল ৬০ টাকা ৪১ পয়সা। কমেছে বাসা-বাড়িতে কেন্দ্রীয়ভাবে রেটিকুলেটেড এলপিজির দাম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়