Homeমুল পাতাআগামীকাল দেখা যাবে বিরল ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ

আগামীকাল দেখা যাবে বিরল ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী ২০ এপ্রিল, বৃহস্পতিবার। এই গ্রহণের বিশেষত্বের ফলে বলা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ। হাইব্রিড সূর্যগ্রহণ সাধারণত ১০০ বছর পর পর হলেও এবার মাত্র ১০ বছরের ব্যবধানেই আবার দেখা যাচ্ছে। এর আগে,২০১৩ সালে হাইব্রিড সূর্যগ্রহণ হয়েছিল।

স্পেস ডট কমের প্রতিবেদন অনুযায়ী, প্রতি ১৮ মাস পর পর একটি করে পূর্ণ সূর্যগ্রহণ হয়। এই সময় সূর্যকে চাঁদ পুরোপুরি ঢেকে দেয়। সূর্যের নানারকমের গ্রহণ হয়। কখনো আংশিক আবার কখনো পুরোপুরি ঢাকা পড়ে সূর্য, যাকে বলে পূর্ণগ্রাস। আবার কখনো বলয়গ্রাস হয়, যা ‘রিং অফ ফায়ার’ বলে পরিচিত। তবে যদি তিনরকম গ্রহণ একসঙ্গে ঘটে, তখন তাকে হাইব্রিড গ্রহণ বলা হয়।

চলতি বছর মোট চারটি গ্রহণ হবে, যার মধ্যে দুইটি চন্দ্রগ্রহণ এবং দুইটি সূর্যগ্রহণ ৷ নাসা জানিয়েছে, এবারের হাইব্রিড সূর্যগ্রহণ শুধুমাত্র অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ শহর থেকেই পুরোপুরি দেখা যাবে। পুরো গ্রহণের স্থায়ীত্ব হবে ১ মিনিট ১৬ সেকেন্ড।

পরবর্তী সূর্যগ্রহণটি হবে ১৪ অক্টোবর, শনিবার। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে ৫ মে, ২০২৩, শুক্রবার। এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ২৮ অক্টোবর, রবিবার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়