Homeএই মুহুর্তেএসএসসি পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

এসএসসি পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গতকাল রোববার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ে এ পরীক্ষাগুলো শুরু করা যায়নি। গত বছর ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের মতো এবারও পুনর্বিন্যাস করা সিলেবাসেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে।

মূলত এসএসসিতে ৩১৬ ও এইচএসসিতে ৩৩০ কর্মদিবসের ক্লাস পায় শিক্ষার্থীরা। মহামারির কারণে ২০২১ সালে শিক্ষার্থীরা আট মাসের বেশি সময় ক্লাসের বাইরে ছিল। সে কারণে সব বিষয়ে পরীক্ষা হলেও শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়।

এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে। সে হিসাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। এ সময় বিবেচনা করে আগামী ৭, ৮ বা ৯ ফেব্রুয়ারি—যে কোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।

গত ৬ নভেম্বর সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখের কিছু বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়