Homeএই মুহুর্তেপাকিস্তানে বন্ধ করা হলো সোশ্যাল মিডিয়া ও বেসরকারি স্কুল

পাকিস্তানে বন্ধ করা হলো সোশ্যাল মিডিয়া ও বেসরকারি স্কুল

প্রাইম ভিশন ডেস্ক »

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের কারণে দেশে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে টুইটার, ফেসবুক এবং অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো (সোশ্যাল মিডিয়া) বন্ধ করেছে ইসলামাবাদ কর্তৃপক্ষ।

গ্লোবাল ইন্টারনেট মনিটর মঙ্গলবার (৯ মে) জানিয়েছে, ‘পাকিস্তানের কিছু অঞ্চলে ইন্টারনেট শাটডাউন দেখা গেছে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষের কর্মকর্তারা যুক্তরাজ্যভিত্তিক একটি অধিকার গোষ্ঠীকে বলেছেন, ‘নিয়ন্ত্রকরা সোশ্যাল মিডিয়া অবরুদ্ধ করেছেন। যে কারণে ইসলামাবাদ এবং অন্যান্য শহরে ইন্টারনেট পরিষেবা স্থগিত রয়েছে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘এটি মানুষের তথ্য অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করেছে। আমরা অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি।’

খানের গ্রেপ্তারের পর তার বিক্ষুব্ধ সমর্থকদের সহিংস বিক্ষোভের কারণে বেশ কয়েকটি বড় শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এদিকে দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় অল পাকিস্তান প্রাইভেট স্কুল ফেডারেশন (এপিপিএসএফ) ঘোষণা করেছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আটকে রাখার বিরুদ্ধে চলমান বিক্ষোভের কারণে বুধবার (১০ মে) সমস্ত স্কুল বন্ধ থাকবে।

এপিপিএসএফ সভাপতি কাশিফ মির্জা বলেছেন, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের ‘জরুরি অবস্থার’ কারণে।

বুধবার আলোচনা শেষে তিনি ইঙ্গিত দেন, স্বাভাবিক ক্লাস শুরুর বিষয়টি বিবৃতির মাধ্যমে জানানো হবে।

দেশের বর্তমান অবস্থার আলোকে তিনি সব শিক্ষার্থী, প্রশিক্ষক, কর্মচারী এবং অভিভাবককে সতর্কতা অবলম্বন করারও আহ্বান জানান।

বুধবারের নির্ধারিত ক্যামব্রিজ বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

অন্যদিকে করাচির মাধ্যমিক শিক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা বোর্ড বলছে, মাধ্যমিক পরীক্ষা পরিকল্পনা অনুযায়ী চলবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়