Homeএই মুহুর্তেসব টিকেটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে নভোএয়ার

সব টিকেটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে নভোএয়ার

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সব রুটের টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড় দিয়েছে। পাশাপাশি তারা কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকেট কিনলে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার ঘোষণা করেছে। এছাড়া স্মাইলস সদস্যদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে এয়ারলাইন্সটি।

মঙ্গলবার (১৬ মে) নভোএয়ারের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেলমার্ট-২০২৩ এর নভোএয়ারের প্যাভিলিয়নে এসে টিকেট কিনতে হবে। রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ১৮ মে থেকে ২০ মে পর্যন্ত এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে। কক্সবাজারে দুই রাতের হোটেল ফ্রি অফারটি উপভোগ করতে নভোএয়ারের কক্সবাজার রুটে দুইজনের জন্য যাওয়া-আসার টিকেট কিনতে হবে এবং ২৫ জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।

আরও জানানো হয়, ভ্রমণপিপাসুদের এই সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের নয়টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, লংবিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, সিগাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সি প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল কল্লোল। এছাড়াও অন্যান্য হোটেলের সাথে নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।

নভোএয়ারের ফ্রি কোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ মেম্বাররা মেলায় এসে টিকেট কিনলে টিকেটের মূল্যে ছাড় ছাড়াও ওয়ান ওয়ে টিকেট কিনলে ১০০ বোনাস মাইলেজ ও ব্যাগেজে অতিরিক্ত পাঁচ কেজি ফ্রি সুবিধা পাবেন।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়