Homeএই মুহুর্তেশনিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

শনিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী শনিবার (২০ মে) ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী।

তিনি জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর টেক্সাইল মিলস এলাকায় পদচারী–সেতুর বিম স্থাপনের কাজ করবে সওজ। নির্মাণাধীন পদচারী–সেতুর বিম বসানোর সময় যেকোনো ধরনের দুর্ঘটনার এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। এ জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার এই বিমটি বসানো কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১১ মে ওই কাজ স্থগিত করেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়