Homeএই মুহুর্তেরিজার্ভ চুরির মামলায় জয়ের পথে রয়েছি: ফজলে কবির

রিজার্ভ চুরির মামলায় জয়ের পথে রয়েছি: ফজলে কবির

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের রিজার্ভ চুরির পর আমরা তখন মামলা করেছিলাম। সেই মামলায় আমরা এখন জয়ের পথে রয়েছি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির।

শনিবার (২৭ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত আবুল মাল আব্দুল মুহিতের স্বরণ সভায় তিনি এসব কথা বলেন।

ফজলে কবির বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। ইংরেজি সাহিত্যে তার পাণ্ডিত্য ছিলো। তিনি একজন বড় অর্থনীতিবিদ ছিলেন। একইসঙ্গে তিনি লেখক, সিভিল সার্ভেন্ট ও রাজনীতিবিদ ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ অবদান রেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি সবক্ষেত্রে সহযোগিতা করেছেন। মুহিত ভাই প্রথমবার জাতীয় নির্বাচনে হেরে যান। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটা প্লানিং করে টিম ওয়ার্ক গঠন করেন। প্রধানমন্ত্রী মুহিত ভাইকে নিজের মতো চিন্তা করতে, স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন। এতেই তার কর্মজীবনে বেশ সাফল্য মিলেছে। যার পেছনে বড় অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মন্ত্রী আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ট্যাক্স রেট বেশি। এর ফলে ফলে কর ফাঁকির পরিমাণও সর্বোচ্চ। এ ব্যাপারে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়