Homeমুল পাতাসুগার ড্যাডি নিয়ে যা বললেন ফারিয়া

সুগার ড্যাডি নিয়ে যা বললেন ফারিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

ছোট পর্দার এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান তিনি।

অভিনেত্রী-অভিনেত্রীরা কাজের সুবাদে কিংবা কখনো অবকাশ যাপনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরতে যান। তাদের সে সময়ের আনন্দঘন বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। এসব নিয়ে নানা আলোচনা-সমালোচনা ছুড়ে দেন ভক্তরা।

বেশকিছু দিন ধরেই চীনে অবস্থান করছেন ফারিয়া। সেখান থেকেই নিজের বিভিন্ন মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। সেসব ছবি দেখে অনেকেই তার রূপের প্রশংসা করছেন। আবার অনেকেই মেতেছেন সমালোচনায়। যারা সমালোচনা করছেন তারা প্রশ্ন তুলেছেন— ‘এত টাকা কোথায় পান যে বিদেশে ঘুরে বেড়ান?’

এ বিষয়গুলো নজরে এসেছে ফারিয়া শাহরিনেরও। আর সেজন্যই সমালোচকদের উদ্দেশে ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন বিস্ফোরক মন্তব্য।

ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি লেখেন, সবাই বিদেশ গেলে কিছু হয় না আর আমি চায়না আসছি কত মানুষ আমাকে নক করল! কেন এই উত্তেজনা? আমার কোনো সুগার ড্যাডি আগেও ছিল না, ভবিষ্যতেও থাকার চান্স নাই। আর কুটনি বুড়ি ডাইনি হতাগ্রস্ত আপু-আন্টিরা হিংসা লাগলে মাথায় বা শরীরে বরফ দেন, আপনাদের তো আবার আমাকে দেখলে জ্বলে। আমি জ্বলার মতোই!

নেটিজেনদের অনেকে ফারিয়া শাহরিনের ‘সুগার ড্যাডি’র খবর জানতে চেয়েছেন। তাদের উদ্দেশ্যে এ অভিনেত্রী বলেন, ‘সুগার ড্যাডি থাকলে এত দিনে আমার গাড়ি, একটা ফ্ল্যাট থাকত। খোঁজ নিয়া দেখেন আমি জিরো। যে টাকা আয় করি সব ঘুরে ঘুরে শেষ করে ফেলি, এই আমার জীবন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়