Homeএই মুহুর্তেরবিবার চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না

রবিবার চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না

প্রাইম ভিশন ডেস্ক »

রবিবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ২৮ মে নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের ফৌজদারহাটের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:

২৮ মে ২০২৩ (রবিবার)

সকাল ৮:৩০টা থেকে বিকেল ৩:৩০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ ফৌজদারহাট এর আওতাধীন বার আউলিয়া ও ফৌজদারহাট ৩৩/১১ কেভি এর আওতাধীন ৩৩ কেভি ফিডার/লাইনসমূহ বার আউলিয়া ফৌজদারহাট ৩৩ কেভি সার্কিট-০১।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়