Homeএই মুহুর্তেগরম আরও বাড়ার আভাস

গরম আরও বাড়ার আভাস

প্রাইম ভিশন ডেস্ক »

সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে স্বাভাবিকভাবেই এই সময়ে গরম বাড়বে।

সোমবার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়েছে সংস্থাটি।

সারা দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রীয় সংস্থাটি জানায়, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে গরমও বাড়তে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতি ৫ থেকে ১০ কিলোমিটার।

ঢাকায় সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। এ ছাড়া ঢাকায় সোমবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্য অস্ত যাবে, ঢাকায় মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, তাপমাত্রা আরও বাড়তে পারে।

সারা দেশে গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২২ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়