Homeএই মুহুর্তেইভিএমে ফলাফল পরিবর্তনের ন্যূনতম সুযোগ নেই: সিইসি

ইভিএমে ফলাফল পরিবর্তনের ন্যূনতম সুযোগ নেই: সিইসি

প্রাইম ভিশন ডেস্ক »

ইলেকট্রনিক ভোটিং মেশিনে ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেছেন, ইভিএমে একজনের ভোট আরেকজন দেওয়ায় কিংবা কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই। কারও কোনো সন্দেহ থাকলে আদালতে যেতে পারেন।

হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে কোনো ভোটারকে বাধা দেওয়া যাবে না। কোনোভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবে না। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা জানিয়ে সিইসি আরও বলেন, নির্বাচনে সকলের সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না।

খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

সভায় খুলনা জেলা প্রশাসক ইয়াসির আরিফীন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাসুদুর রহমান ভূইয়া, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মঈনুল হক, জেলা পুলিশ সুপার মাহবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় খুলনার মতবিনিময় সভায় ১৮০ জন প্রার্থী অংশ নেন।

আগামী ১২ জুন খুলনা সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়