Homeমুল পাতাআবারও কাছাকাছি পরীমনি-রাজ

আবারও কাছাকাছি পরীমনি-রাজ

প্রাইম ভিশন ডেস্ক »

সম্ভবত আরও এক ‘বিচ্ছেদ নাটকে’র শেষ টানলেন পরীমণি ও রাজ। দেশের মানুষকে ‘ঘোল’ খাইয়ে একমাত্র ছেলের ১০ মাস পূর্তির জন্মদিন পালন করলেন এই সমালোচিত দম্পতি।

সাধারণত যেখানে বছরে একবার জন্মদিন পালন করা হয়, সেখানে পরী তার ছেলে রাজ্যর জন্মদিন পালন করেন প্রতি মাসে। সেই ধারাবাহিকতায় শনিবার (১০ জুন) ছেলের জন্মদিন পালন করেন তিনি। এ সময় পাশে ছিলেন রাজ ও তার নানা। সামাজিক মাধ্যমে জন্মদিনের পালনের ভিডিও প্রকাশ করেন এই বিতর্কিত নায়িকা।

ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের ১০ তারিখটা আমার জন্য অনেক স্পেশাল। ব্যস এতটুকুই।

এই তো কয়েকদিন আগে পরী জানিয়েছিলেন, রাজ তার বাড়ি থেকে চলে গেছেন। তারা এক ছাদের নিচে থাকছেন না। চেয়েছিলেন ২৪ ঘণ্টার মধ্যে বিচ্ছেদ। এমনকি ছেলের জন্য যদি রাজ তার কাছে ফিরে যায়, তাতেও কাজ হবে না। কিন্তু এখন!

এর আগেও যখন বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজে সম্পর্ক আছে জানিয়েছিলেন, তখনও বিচ্ছেদের কথা বলেছিলেন পরী। জানিয়েছিলেন, বিচ্ছেদ পক্রিয়া চলছে তাদের মধ্যে। যদিও পরে সব ঠিক হয়ে যায়। তখন এই দম্পতি দোষ চাপান গণমাধ্যমকর্মীদের ওপর। জানান, সত্যটা সাংবাদিকরা বের করতে পারেননি। ব্যর্থতাটা তাদের।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়