Homeএই মুহুর্তেভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান

ভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান

প্রাইম ভিশন ডেস্ক »

দিল্লিসহ ভারতের বিভিন্ন অংশে আজ মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দেড়টার পর কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাচঞ্চলীয় জম্মু এবং কাশ্মীরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে আজ। এতে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন অংশে কম্পন হয়।

তবে দেশটির বেশ কিছু টুইটার ব্যবহারকারী টুইটারে ভূমিকম্পের আপডেট দিচ্ছেন এবং অতীতের এমন মৃদু ভূমিকম্প নিয়ে মিম শেয়ার করছেন।

গত মাসেও দিল্লিতে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। আফগানিস্তানে আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে দিল্লিতেও কম্পন হয়েছিল।

এদিকে পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে লাহোর, ইসলামাবাদ ও পেশাওয়ারে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দ্রুত বাড়ি ও অফিস থেকে বেরিয়ে পড়ে লোকজন।

আরও পড়ুন: ধেয়ে আসছে ‘বিপর্যয়’, আঘাত হানতে পারে বৃহস্পতিবার

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের শাকর গর, শিয়ালকোট, মান্দি বাহাউদ্দিন, রাওয়ালপিন্ডি, হাফিজাবাদ এবং জাফরওয়ালে কম্পন অনুভূত হয়েছে। ভারতের মতো পাকিস্তানেও এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতি জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়