Homeএই মুহুর্তেঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল

প্রাইম ভিশন ডেস্ক »

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আগামীকাল ১৪ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। তবে বিক্রিত টিকিট এবার ফেরত নেয়া হবে না।
এবার দুই ধাপে বিক্রি ট্রেনের টিকিট হবে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের টিকিট, ১৬ জুন ২৬ জুনের টিকিট, ১৭ জুন ২৭ জুনের টিকিট এবং ১৮ জুন ২৮ জুনের টিকিট পাওয়া যাবে।

ঈদ পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। সেই হিসেবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট পাওয়া যেতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়