Homeচট্টগ্রামনগরে বিএনপির সমাবেশ, তীব্র যানজট

নগরে বিএনপির সমাবেশ, তীব্র যানজট

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপি’র পূর্ব নির্ধারিত কর্মসূচিকে ঘিরে নগর জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

আজ বুধবার (১৪ জুন) দুপুরে বিএনপি’র সমাবেশ আয়োজনের কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকে সমাবেশস্থলে।

নগরীর কাজীর দেউড়ি এলাকায় সমাবেশ হওয়ায় চকবাজার থেকে কাজীর দেউড়ি হয়ে আগ্রাবাদ ও ওয়াসা থেকে কাজীর দেউড়ি হয়ে নিউ মার্কেট রুটে চলাচলকারী যানবাহনগুলো বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে এই রুটে চলাচল করা যাত্রীরা। গন্তব্যে যেতে অনেকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকলেও অনেকে আবার পায়ে হেঁটে রওনা দেন।

সমাবেশকেন্দ্রিক বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জায়গা সংকুলান না হওয়ায় নেতা-কর্মীরা আশপাশের সড়কগুলোতে অবস্থান নেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়