Homeএই মুহুর্তেচট্টগ্রামের জামালখানে ম্যুরাল ভাঙচুর

চট্টগ্রামের জামালখানে ম্যুরাল ভাঙচুর

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপি’র পূর্ব নির্ধারিত কর্মসূচিকে ঘিরে নগর জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

এদিকে জামালখানের বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে দুর্বৃত্তরা। কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, সিসিটিভি ফুটেজ দেখা অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। স্থানীয়ররা জানান যুবদলের মিছিল থেকে এ ছবি ভাঙচুর করা হয়।

নগরীর কাজীর দেউড়ি এলাকায় সমাবেশ হওয়ায় চকবাজার থেকে কাজীর দেউড়ি হয়ে আগ্রাবাদ ও ওয়াসা থেকে কাজীর দেউড়ি হয়ে নিউ মার্কেট রুটে চলাচলকারী যানবাহনগুলো বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে এই রুটে চলাচল করা যাত্রীরা। গন্তব্যে যেতে অনেকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকলেও অনেকে আবার পায়ে হেঁটে রওনা দেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়