প্রাইম ভিশন ডেস্ক »
আসন্ন সিনেমা ‘আদিপুরুষ’ সিনেমার প্রচারে দারুণ ব্যস্ত অভিনেত্রী কৃতি শ্যানন। ছবিতে আরও অভিনয় করছেন প্রভাস ও সাইফ আলি খান। এদে সীতার ভূমিকায় দেখা যাবে কৃতিকে। ছবির প্রচারের সময় পোশাক ফ্যাশনে ধরা দিয়েছেন অভিনেত্রী।
আনাকলিতে কৃতিকে দেখে মুগ্ধ ভক্তরা। অযোধ্যার গল্প থেকে অনুপ্রাণিত আনারকলি এবং এম্ব্রয়ডারি করা শাল পরেছিলেন অভিনেত্রী। এই শালের নেপথ্যে রয়েছে বিরাট কাহিনি।
ছবির প্রচারের জন্য মুম্বাইয়ের শাজা লেবেলের থেকে একটি হ্যান্ড এমব্রয়ডারি করা কলমকারি শালসহ আনারকলি স্যুট বেছে নিয়েছেন কৃতি। তার স্টাইলিশ সুকৃতি গ্রোভার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ছবি শেয়ার করেছেন এবং এই লুক তৈরির ক্ষেত্রে নানা বিবরণ দিয়েছেন।
কৃতির কলমকারি শাল অযোধ্যা গল্প বলে। পোস্টের ক্যাপশনে এ বিষয় বিস্তারিত জানিয়ে কৃতির স্টাইলিশ লিখেছেন, ‘কালজয়ী পৌরাণিক অংশের ধারণা সৃষ্টি করতে দুই বছরেরও বেশি সময় লেগেছে। ছয় হাজার ঘণ্টার বেশি সময় লেগেছে তৈরি করতে। বই এবং রেফারেন্সের অন্তরঙ্গ পর্যবেক্ষণ শিল্পীকে সঠিকভাবে এঁকে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। প্রতিটি কাজ নিঁখুত এবং নির্ভুল ভাবে তুলে ধরা হয়েছে। প্রাসাদ, পোশাক, গাছপালা, পাখি ও প্রাণীগুলোর চিত্রকর্ম ফুটিয়ে তুলেছে। ডিজাইনার বারবার কল্পনায় রামায়ণ, পঞ্চবটি, স্বয়ম্বর, অশোক ভাটিকা এবং রাম দরবার থেকে চারটি দৃশ্য দেখানো হয়েছে।’
ক্রিম রঙের আনারকলি শালের সঙ্গে ফুলহাতা কালামারি এমব্রয়ডারি করা পাটি বর্ডার, বিরাট ঘেরযুক্ত আনারকলি স্যুট পরেছেন কৃতি। হ্যান্ড এমব্রয়ডারি করা স্কার্ট এবং একটি ম্যাচিং টিউলে-সজ্জিত দোপাট্টা দিয়ে পোশাকটি স্টাইল করেছেন। স্টেটমেন্ট কানের দুল, ব্রেসলেট, আংটি এবং চোকার নেকলেসসহ সোনার গহনা দিয়ে সেজেছেন। উইংড আইলাইনার, গোলাপি ঠোঁটের শেড, অন-ফ্লিক ভ্রু, এবং ন্যূনতম মেকআপে অপরূপা অভিনেত্রী।


