Homeমুল পাতা৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হলেন আল পাচিনো

৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হলেন আল পাচিনো

প্রাইম ভিশন ডেস্ক »

চতুর্থ সন্তানের বাবা হয়েছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনো। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, ৮৩ বছর বয়সী এই অভিনেতার বান্ধবী নুর আলফাল্লাহ প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তাঁরা সদ্যোজাত ছেলেসন্তানের নাম রেখেছেন রোমান পাচিনো।

গত মে মাসের শেষের দিকে সন্তান আসার সুখবর দিয়েছিলেন গডফাদার খ্যাত এই অভিনেতা। গত বছর নিজের ৮২তম জন্মদিনে প্রথমবার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় পাচিনোকে। নুর আলফাল্লাহ পেশায় সিনেমার প্রযোজক।

আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। পাচিনো ও জ্যান ট্যারান্টের সন্তান জুলি। তাঁর আরও এক প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলো জন্ম দিয়েছেন যমজ সন্তান অ্যান্টন ও অলিভিয়ার।

‘গডফাদার’ সিরিজ ছাড়াও আল পাচিনো অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’সহ হলিউডের একাধিক কালজয়ী সিনেমায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়