প্রাইম ভিশন ডেস্ক »
বলিউড ভাইজান সালমান খান। চার বছর পর নিজের নতুন সিনেমা নিয়ে এ বছর বড় পর্দায় হাজির হন তিনি। ‘কিসি কা ভাই কিসি কি জান’ শিরোনামের এই সিনেমা এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হচ্ছে। জি ফাইভে আগামী ২৩ জুন বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।
এ বছরের ২১ এপ্রিল মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুক্তির দিন শুক্রবার সিনেমাটি আয় করে ১৫ কোটি ৮১ লাখ রুপি। প্রথম দিনে বিশেষ লাভ করতে ব্যার্থ হয় সিনেমাটি। এরপর আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে থাকে। এখন পর্যন্ত বক্স অফিস থেকে ১৮৫ কোটি রূপি আয় করে নিয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। তবে ওটিটিতে কতো কোটি রূপিতে বিক্র হয়েছে তা এখনো জানা যায়নি।
জনপ্রিয় তামিল অ্যাকশন-কমেডি ছবি ‘বীরাম’ এর হিন্দি রিমেক হল ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় সালমান-পূজা হেগড়ে ছাড়াও অভিনয় করেছেন শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারি প্রমুখ।


