Homeমুল পাতাআজ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি

আজ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি

প্রাইম ভিশন ডেস্ক »

ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই মানেই বাড়তি উত্তেজনা। সেটা যে স্তরেই হোক না কেন। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে, ঠিক তেমনই ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা।

চলমান কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ইতোমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিলকে টপকানোর দারুণ সুযোগ রয়েছে আর্জেন্টিনার যুবাদের সামনে।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি-তে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জয় লাভ করে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল।

অন্যদিকে আর্জেন্টিনাও নিজেদের সবকটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। যদিও গোল ব্যবধানের কারণে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনার যুবারা। মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠবে আর্জেন্টাইনরা।

এরই মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দলই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে। বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত তিনটায় মাঠে নামবে এই দুই দল। নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। আর উরুগুয়েকে ৭-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের যুবারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়