বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img
Homeমুল পাতাঅপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ শাকিব খানের

অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ শাকিব খানের

প্রাইম ভিশন ডেস্ক »

অপু বিশ্বাস প্রযোজিত ও অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমার প্রতি শুভকামনা জানিয়েছেন শাকিব খান। তবে প্রাক্তন স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে এমনটা জানিয়েছেন তা নয়। এর পেছনে একমাত্র কারণ, তার বড় ছেলে আব্রাম খান জয়।

সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি মূলত অপু-জয় প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের নামের সঙ্গে পুত্রের নাম জড়িত থাকার কারণে সিনেমাটির প্রতি শাকিবের আবেগ কাজ করছে, “এই ঈদে অপু-জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।”

তিনি আরও লিখেছেন, “যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’র দেখার আমন্ত্রণ জানাচ্ছি।”

এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। মাত্র ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি।

অন্যদিকে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে ১০৫ সিনেমা হলে। এতে তার নায়িকা কলকাতার ইধিকা পাল। ছবির পরিচালক হিমেল আশরাফ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়