বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeস্বাস্থ্যমূত্রনালির সংক্রমণ: কী করবেন, কী করবেন না

মূত্রনালির সংক্রমণ: কী করবেন, কী করবেন না

প্রাইম ভিশন ডেস্ক »

মূত্রনালির সংক্রমণ বর্তমানে সাধারণ রোগে পরিণত হয়েছে। খোঁজ নিলে দেখবেন, আত্মীয়স্বজন, প্রতিবেশী, নারী সহকর্মীদের অনেকেই ‘ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন’ (ইউটিআই) বা মূত্রনালির সংক্রমণে ভুগছেন। বর্ষায় এই রোগের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। এর জন্য দায়ী অসাবধানতা ও অসচেতনতা।

এমন সংক্রমণ থেকে দূর থাকতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। চলুন জেনে নেওয়া যাক মূত্রনালির সংক্রমণ হলে কী করবেন আর কী করবেন না-

মূত্রনালির সংক্রমণ এড়াতে কী করবেন?

প্রচুর পানি পান

প্রচুর পানি পান করুন। দেহের আর্দ্রতা কমে গেলে কেবল ইউটিআই নয়, আরও অনেক সংক্রমণের ঝুঁকি থেকে যায়। সারাদিনে অন্তত ২ থেকে ৩ লিটার পানি পান করুন। পানি পানের পরিমাণ যত কমবে। সংক্রমণের ঝুঁকিও তত বাড়বে।

কমোড ধুয়ে নেওয়া

অফিসে কিংবা শপিং মলে কমন টয়লেট ব্যবহার করার ক্ষেত্রে ভালো করে কমোড ধুয়ে নিন। বাজারে অনেক জীবাণুনাশক স্প্রে পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন।

সঠিক অন্তর্বাস ব্যবহার

সিন্থেটিক কাপড়ের আঁটসাঁট অন্তর্বাস না পরে সুতির অন্তর্বাস ব্যবহার করা জরুরি। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন অন্তর্বাস পরুন।

কী করবেন না?

প্রস্রাব চেপে রাখা

প্রস্রাব চেপে রাখবেন না। দীর্ঘসময় ধরে প্রস্রাব চেপে রাখলে মূত্রথলিতে বাড়তি চাপ পড়ে। এই চাপের কারণে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকিও বাড়ে। তাই প্রস্রাবের বেগ এলে তা চেপে রাখবেন না।

ভুল প্রসাধন ব্যবহার

ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য এমন কোনো প্রসাধন ব্যবহার করবেন না, যাতে ক্ষারের পরিমাণ অনেক বেশি থাকা। ক্ষারকীয় প্রসাধন সামগ্রী থেকে ইউটিআই ছাড়াও আরও অনেক সংক্রমণের ঝুঁকি থাকে।

ইউটিআই-এর সমস্যা থেকে মুক্তি পেতে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। তবে অ্যান্টিবায়োটিক বেশি খেলে আবার বিপদও হতে পারে। বেশি অ্যান্টিবায়োটিক খেলে অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ে। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়