প্রাইম ভিশন ডেস্ক »
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া স্বামী সন্তান নিয়ে সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। তার কোলজুড়ে এসেছে কন্যা মালতি। সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও দেখে বোঝা যায়, বেশ সুখে শান্তিতে সংসার করছেন নিক জোনাসের সঙ্গে। নিকিয়াঙ্কার একটি ভিডিওতে মুগ্ধ হলেন নেটিজেনরা।
সম্প্রতি উইম্বলডন ওমেনস ফাইনালে অংশ নেন প্রিয়াঙ্কা আর নিক। ওই সময়কার একটি ভিডিও প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা গেছে, গাড়ির ভিতর পনিটেলটি খোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন নিক। মাঝে মোবাইলের টর্চ জ্বালিয়ে ভালো করে দেখেও নিচ্ছেন। একটা সময় ব্যাথায় ‘ওহ’ বলে চিৎকার করে উঠতেও দেখা গেল অভিনেত্রীকে।
নিকিয়াঙ্কার এমন খুনসুটিতে মুগ্ধ নেটাগরিকরা। তারা বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন। অধিকাংশই শুভকামনা রেখে গেছেন তাদের জন্য।
এর আগে লন্ডনের রাস্তায় অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা ঝুঁকে পড়ে নিককে চুমু খাচ্ছেন। অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের পোশাক। অন্যদিকে নিকের পরনে ছিল একটি কালো রঙের পোশাক।


