Friday, July 3, 2026
spot_img
Homeমুল পাতাচমক নিয়ে আসছেন মেহজাবীন

চমক নিয়ে আসছেন মেহজাবীন

প্রাইম ভিশন ডেস্ক »

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বেশ কিছুদিন ধরেই তিনি কাজের বিরতিতে ছিলেন। তবে সেই বিরতি ভেঙে আবারও নতুন চমক নিয়ে আসতে চলেছেন। নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’তে অভিনয় করছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। আর সেই সিরিজের আরও একটি পোস্টার শেয়ার করে ফের দর্শকদের চমকে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তৃতীয় পোস্টার প্রকাশ পেয়েছে। এই পোস্টারে মেহজাবীনের সঙ্গে দেখা গেছে অভিনেতা জুনায়েদকে। অনেক হাত তাদের মাথা চেপে ধরে রেখেছে।

মেহজাবীন সেই পোস্টে লেখেন, ‘রোমান সম্রাট মার্কাস আউরেলিয়াস তার শাসনকালে একটা মজার চর্চা করতেন। চর্চাটার নাম হচ্ছে, ‘মন্দের পূর্বচিন্তা’ চর্চা। ‘আমি কী তুমি’ দেখার আগে আপনারা ও এই চর্চাটা করে নিতে পারেন!’ এর আগে ‘আমি কী তুমি’ সিরিজের আরও দুটি পোস্টার প্রকাশ করা হয়।

প্রথম পোস্টারে মাথায় একগুচ্ছ ফুল। তবে কাজল লেপ্টে চোখ গড়িয়ে পানি পড়ছে, মুখে অক্সিজেন মাস্ক। রহস্যময় এমন ছবিতে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। দ্বিতীয় পোস্টারে অভিনেতা শ্যামল মাওলার সঙ্গে দেখা যায় মেহজাবীনকে।

ওই পোস্টার শেয়ার করে মেহজাবীন লেখেন, ‘প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়