রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeসংবাদডেঙ্গুতে সিনিয়র সহকারী সচিবের মৃত্যু, ছিলেন অন্তঃসত্ত্বা

ডেঙ্গুতে সিনিয়র সহকারী সচিবের মৃত্যু, ছিলেন অন্তঃসত্ত্বা

প্রাইম ভিশন ডেস্ক »

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (ডব্লিওটিও উইং) এস এম নাজিয়া সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত দুই দিন আগে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিসিএস ৩০তম ব্যাচের এই কর্মকর্তা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়