প্রাইম ভিশন ডেস্ক »
সংস্কার কাজের জন্য ১ আগস্ট থেকে পরবর্তী ৩ মাস বন্ধ থাকবে চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুটি।
বাংলাদেশ রেলওয়ে রোববার এ বিষয়ে একটি নোটিশ জারি করে বলে জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া।
তিনি বলেন, ‘আমরা সেতুটি ৩ মাসের জন্য বন্ধ রাখার নোটিশ দিয়েছি। তবে আমরা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এটি খুলে দেওয়ার চেষ্টা করব।’
সূত্র জানায়, সেতুটি মেরামত করে চালু না হওয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, সড়ক ও জনপথ বিভাগ ইতোমধ্যে কর্ণফুলীতে ফেরি চলাচলের উদ্যোগ নিয়েছে।
সেতুটি মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আগামী সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল পরিষেবা চালু করতে যাচ্ছে রেলওয়ে, এ কারণে সেতুটি মেরামত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে সেতুটি ঢাকা ও কক্সবাজারের মধ্যে রেল চলাচলের জন্য ব্যবহৃত ভারী লোকোমোটিভের বোঝা বহন করতে সক্ষম নয়।


