Homeএই মুহুর্তেপেছ‌নের দরজা দি‌য়ে বিএনপি ক্ষমতায় আস‌তে চায়: আবদুর রহমান

পেছ‌নের দরজা দি‌য়ে বিএনপি ক্ষমতায় আস‌তে চায়: আবদুর রহমান

প্রাইম ভিশন ডেস্ক »

আওয়ামী লী‌গের প্রেসি‌ডিয়াম সদস‌্য আবদুর রহমান ব‌লে‌ছেন, বিএন‌পি কখ‌নো ভো‌টে নির্বা‌চিত হ‌য়ে ক্ষমতায় আস‌তে পা‌রে‌নি, আগামী‌তেও তারা পার‌বে না, তা তারা জা‌নে। তাই তারা ষড়যন্ত্র ও নৈরাজ‌্য সৃষ্টি ক‌রে পেছ‌নের দরজা দি‌য়ে ক্ষমত‌ায় আস‌তে চায়।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশ থে‌কে এসব কথা বলেন তি‌নি।

আবদুর রহমান ব‌লেন, বিএন‌পি কখ‌নো ভো‌টে নির্বা‌চিত হ‌য়ে ক্ষমতায় আস‌তে পা‌রে‌নি। ওরা ৯১ সা‌লেও ভোট চু‌রি ক‌র‌ে ক্ষমতায় এ‌সে‌ছিল, ২০০১ সা‌লেও একইভা‌বে এসেছিল। সেই ধারাবা‌হিকতায় আজও তারা মা‌ঠে নে‌মে‌ছে।

সমা‌বে‌শে উপ‌স্থিত যুব ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি ব‌লেন, ‌আপনারাই‌ তারা যারা বঙ্গবন্ধুর ডা‌কে ’৬৯ এ গণঅভ্যুত্থান ঘ‌টি‌য়েছি‌লেন, আপনারাই তো মু‌ক্তিযু‌দ্ধে নে‌মেছি‌লেন। একইভা‌বে আজ‌কেও আপনারা বিএন‌পির নৈরাজ‌্য ও আগুন সন্ত্রাস রু‌খে দে‌বেন। আজ‌ থে‌কেই নির্বাচ‌নের জন‌্য প্রস্তুত হ‌য়ে নির্বাচন পর্যন্ত মা‌ঠে থাক‌বেন। বিএন‌পি নির্বাচন বানচা‌ল করার ষড়যন্ত্রে ‌নে‌মে‌ছে। তা‌দের রু‌খে দি‌তে মা‌ঠে থাক‌বেন।

সমা‌বে‌শে আরো উপস্থিত আছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ম‌তিয়া চৌধুরী, বীর বিক্রম মোফাজ্জল হো‌সেন মায়া চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, ড. আব্দুর রাজ্জাক, শজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হা‌নিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়