Homeমুল পাতাসেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে ‘দুঃসাহসী খোকা’

সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে ‘দুঃসাহসী খোকা’

প্রাইম ভিশন ডেস্ক »

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘দুঃসাহসী খোকা’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন মুশফিকুর রহমান গুলজার। ছবিতে বঙ্গবন্ধুর জন্ম থেকে কৈশোর ও যৌবনের বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে। ছবিটি মুক্তি পাচ্ছে ৮ সেপ্টেম্বর।

‘দুঃসাহসী খোকা’ র মুক্তি উপলক্ষে গতকাল সোমবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই জানানো হয় ছবিটির মুক্তির তারিখ।

এ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘অল্প দিনের ক্যারিয়ারে এমন মহান ব্যক্তির চরিত্র করতে পেরেছি এটা আমার সৌভাগ্য। ছবিতে আমি চরিত্রটি ঠিকভাবে করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন বই পড়ে তার সম্পর্কে জেনেছি। সবাই কেমন ফিডব্যাক দেয় সেটা দেখার অপেক্ষায় আছি।’

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘ফুলের মালা গাঁথতে হলে অনেকগুলো ফুল দরকার হয়। বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের দেশে অনেক ছবি হয়েছে। ফুলের মালায় এই ছবটি আরেকটা ফুল হয়ে থাকবে। ছন্দা এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।’

ছবিটি নিয়ে নির্মাতা গুলজার বলেন, ‘বঙ্গবন্ধুর মতো মহান পুরুষ ও নেতা আমাদের নেই। খুব ছোট থেকে তার প্রতি আবেগ কাজ করতো। তার বিশাল জীবন নিয়ে চলচ্চিত্র করতে না পারলেও কিশোর বয়সকে তুলে ধরেছি। বঙ্গবন্ধুর সামাজিক মূল্যবোধ, মানবিক দিক, সাংগঠনিক দক্ষতা আমাকে আকর্ষণ করেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘দুঃসাহসী খোকা’ র শিল্পী ও কলাকুশলীরা। অতিথি হিসেবে এসেছিলেন চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহানাজ খুশি, ছটকু আহমেদ, দেলোয়ার জাহান ঝন্টু, কামাল কিবরিয়া লিপু প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়