Homeএই মুহুর্তেসাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চকরিয়ায় সংঘর্ষে নিহত ১

সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চকরিয়ায় সংঘর্ষে নিহত ১

প্রাইম ভিশন ডেস্ক »

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।

নিহত মো. ফোরকান (৬০) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলা কমপ্লেক্সে মো. ফোরকানকে মৃত অবস্থায় আনা হয়।

চিকিৎসক জানান, ফোরকানের মাথায় আঘাতের চিহ্ন ছিল। কীভাবে তার মাথায় আঘাত লেগেছে তা ময়নাতদন্তে জানা যাবে।

স্থানীয়রা জানান, আজ বিকেল ৪টার দিকে চকরিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজায় পুলিশ জামাত-শিবিরের লোকজনকে বাধা দিলে সংঘর্ষ হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তৌফিকুল আলম জানান, তিনি চকরিয়া যাচ্ছেন এবং ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, ‘আমরা শুনেছি একজনের মৃত্যু হয়েছে। তবে আমরা এখনো নিশ্চিত নই।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়