Homeএই মুহুর্তেবৃষ্টি কমার পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি কমার পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

প্রাইম ভিশন ডেস্ক »

আজ দেশের কোথাও হালকা ও মাঝারি, আবার কোথাও ভারী বর্ষণ হতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উপপরিচালকের পক্ষে আবহাওবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১০২ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ৩৬ দশমিক ৫, সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়