প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে ৯৮১ গ্রাম স্বর্ণ ও স্বর্ণালংকারসহ তুষার নাগীন দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তার বাড়ি মহারাষ্ট্রের নাসিক এলাকায়।
সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। নিজের পরনের গেঞ্জিতে পেস্ট আকারে লুকিয়ে নাগীন দাস ৫৬০ গ্রাম স্বর্ণ আনেন।
একই সঙ্গে ৪২১ গ্রাম অলংকার আনেন। সেই স্বর্ণ এনে পার হওয়ার আগেই ধরা পড়েন তিনি।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের ডেপুটি কমিশনার আহসান উল্লাহ বলেন, সকালে সোনার বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে প্রথমে স্বর্ণালংকার পায়া যায়।
এরপর তার পরণে থাকা গেঞ্জিতে পেস্ট করে আনা হয় বেশ কিছু স্বর্ণ। পরে সেগুলো গলিয়ে ৫৬০ গ্রাম স্বর্ণ মিলে। সবমিলিয়ে ৯৮১ গ্রাম স্বর্ণ পায়া যায়। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসেন।
তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
জানা গেছে, সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি ১৫২) একটি ফ্লাইটে করে সংযুক্ত আরব-আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রাম আসেন ওই যাত্রী। সেখান থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। গোপন সংবাদ থাকায় ওই ব্যক্তির ব্যাগ ও দেহ তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।


