Homeএই মুহুর্তেস্বর্ণের দাম আবারও লাখ ছাড়ালো

স্বর্ণের দাম আবারও লাখ ছাড়ালো

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ছে ২ হাজার ২১৬ টাকা।

আজ বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বেড়েছে। তাই স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য হবে ৮ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ প্রতি ভরি (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের জন্য এখন থেকে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা খরচ করতে হবে, আজ পর্যন্ত বাজারে যা ছিল ৯৯ হাজার ২৭ টাকা। অর্থাৎ, ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়